শনিবার কক্সবাজারে আরও ৬০ জনের করোনা সনাক্ত

0
4
সিবিকে ডেস্কঃ
কক্সবাজার জেলায় সর্বশেষ ২৪ ঘন্টায় আরও ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন । তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৫৯ জন। একজনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ১৮ জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। এ তথ্য জানিয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহজাহান নাজির।
তিনি জানান, কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টায় ৫৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫০২ জনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ  এসেছে। নতুন করোনা আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ২২ জন, রামুর বাসিন্দা একজন, উখিয়ার বাসিন্দা ৭ জন, টেকনাফের বাসিন্দা ৩ জন, চকরিয়ার বাসিন্দা একজন, কুতুবদিয়ার বাসিন্দা একজন ও মহেশখালীর বাসিন্দা ৬ জন।
আগেমাতারবাড়িতে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ
পরেজিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ