
কফিল উদ্দিন, রামু
রামুতে লাইসেন্স বিহীন পন্য ও অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন রামু।
০৮ ই জুন মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় বিএসটি আই কক্সবাজারের উর্ধতন পরীক্ষক (মেট্রোলজি) মোহাম্মদ সাইফুর রহমানের সার্বিক সহযোগিতায় রামুর চৌমহনী স্টেশন ও চেরাংঘাটা এলাকায় লাইসেন্স বিহীন পন্য ও অবৈধ ব্যবসা বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।
জানা যায়, অভিযান পরিচালনা কালে চেরাংঘাটা স্টেশনের মনিকা স্টোরে মালিকে ০৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন দোকান থেকে লাইসেন্স ও মেয়াদ উত্তীর্ণ পন্য জব্দ করে আগুন দিয়ে নষ্ট করে দেওয়া হয়।
ইউএনও রামু প্রণয় চাকমা জানান, বেশ কিছু গোপন সংবাদের ভিক্তিতে আমরা রামুর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। এবং রামুতে কোন অবৈধও লাইসেন্স বিহীন পন্য বিক্রি করতে দেওয়া হবে না। তাছাড়া আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
তাছাড়া ০৭ই জুন সোমবার বিকেল ৫:৩০ মিনিটের সময় রামুর উখিয়ারঘোনা ও রশিদ নগর এলাকায় বালু খেকোঁ ও ভুমিদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা। এবং অভিযানে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনায় ড্রোন প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পাহাড় কর্তন পর্যবেক্ষণ করে অতঃপর অভিযান এবং পাহাড় কাটার দায়ে একটি এক্সকেভেটর জব্দ করা হয়।













