
হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিয়ারসহ বাহারছড়া এলাকার এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়,১৩জুন সাড়ে ১১টায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য পাচারের সংবাদ পেয়ে হোয়াইক্যং-বাহারছড়া সড়কের বিট অফিস সংলগ্ন এলাকায় অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বাহারছড়া উত্তর শীলখালীর মোহাম্মদ মিয়ার পুত্র শামসুল আলম (৪১) কে ১টি প্লাস্টিকের বস্তাসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বস্তাটি তল্লাশী করে ৪৫ক্যান ডায়াবøু বিয়ার পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত বিয়ারসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।













