নাফ নদী থেকে আরও দুই নারীর লাশ উদ্ধার

0
3

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফের নাফ নদী থেকে নারী-শিশুর মরদেহ উদ্ধারের দু’দিন পর আরও দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত তিনদিনে তিন শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার হলো।

সোমরার (১৪ জুন) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী খালী এলাকা সংলগ্ন নাফ নদী থেকে এই দুটি মরদেহ উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহ দুটি রোহিঙ্গা নারীর কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ যে, গত শনিবার ১২ জুন দুপুরে টেকনাফের হ্নীলার নাফ নদীর মৌলভীবাজার সীমান্ত এলাকা থেকে মা ও দুই শিশু পরদিন হ্নীলার ফুলের ডেইল এলাকা থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আগেরোহিঙ্গা ক্যাম্পে ৩ লক্ষ নেশা জাতীয় ট্যাবলেট-স্বর্ণাংকার ও নগদ টাকা উদ্ধার 
পরেবেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন আশেক উল্লাহ রফিক এমপি