
আবুুু কাশেম সাগর,রামু
করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সরকার ঘোষিত সীমিত পরিসরের লকডাউনের প্রথমদিনে নির্দেশনা বাস্তবায়নে মাঠে ছিলো রামু উপজেল প্রশাসন। ভোর ৬টা হতে সড়কে রিক্সা ব্যতিত জরুরী সেবা ছাড়া যান চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। বন্ধ ছিল রামু চৌমুহনী স্টেশনে সব ধরণের শপিং মল।
রামু চৌমুহনী চত্বর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারী নির্দেশনা বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে তিনি জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারী নির্দেশনা বাস্তবায়নে রামু উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি সচেতনতামূলক প্রচারণা ও দোকানপাট বন্ধ রাখতে অভিযান পরিচালনা করা হয় বলে জানান।
এছাড়াও
উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সরওয়ার উদ্দিনের নেতৃত্বে চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস কলঘর, চাকমারকুল স্টেশনে সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়। প্রথম দিনে আইন অমান্যকারীদের জরিমানা না করলেও সতর্ক করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।













