রামুতে পরিবহন চালকদের প্রতি ইউএনও প্রণয় চাকমার মানবিকতা

0
5

হাসান তারেক মুকিমঃ

রামুতে কঠোর লকডাউন অমান্য করে সড়কে চলাচলরত গাড়িগুলো আটক করে পরিবহন চালকদের নানা দিকনির্দেশনা পূর্বক  পরিবার ও আর্থিক দিক বিবেচনা করে তাদেরকে তাৎক্ষনিক নগদ টাকা প্রদান করছেন ইউএনও প্রণয় চাকমা। যা সত্যিই প্রসংশনীয় ও অনুকরণীয়।

১২ জুলাই রামুর বিভিন্ন সড়কে পরিবহন চালকদের এ সহায়তা প্রদান করেন।

এদিকে চলমান এই লকডাউনে একমাত্র ইউএনও স্যার ছাড়া কারো কাছ থেকে তেমন কোন সহায়তা পায়নি বলে অনুভুতিও প্রকাশ করেন অনেক পরিবহন চালক।

শুধু এই করোনা কালীন সময়ে নয় ইউএনও প্রণয় চাকমা মহোদয় রামুতে যোগদান করার পর থেকে রামু উপজেলার উন্নয়নে ও এলাকার নানা অসঙ্গতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান  সত্যিই রামুর মানুষের মন জয় করতে সমর্থ হয়েছেন। তিনি  সৎ উদ্দেশ্য নিয়ে রামু তথা মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রণয় চাকমার মত

 চৌকস, সৎ, দায়িত্বশীল ও মানবিক  অফিসারের পদায়ন হওক। এই মহান কর্মবীরের প্রতি রইল শ্রদ্ধা ও অজস্র ভালবাসা।

আগেকরোনা পরীক্ষায় সরকারি ব্যয়ে সাড়ে চারশো কোটি টাকার গড়মিল
পরেকয়েক মাসের মধ্যে জেলার সব মানুষ টিকা পাবে-অ্যাড. সিরাজুল মোস্তফা