
কফিল উদ্দিন রামু:
রামুর চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কের চা বাগান নামক স্থান হতে ০৪ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে রামু উপজেলা নির্বাহী অফিসা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবু প্রণয় চাকমা।
জানা যায়, আটককৃত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে লোহাগড়া এলাকার মাঠির জোগালির কাজ করছিল,লকডাউনের কারনে কাজ বন্ধ হওয়াতে তারা বাড়ির সম্মুখে যাত্রাকরে,পালাক্রমে গাড়ি পরিবর্তন করে তারা রামুর চা বাগান নামক স্থানে পৌছাঁলে উপজেলা প্রশাসন রামুর লকডাউন বাস্তবায়ন চেক পোস্ট হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং ২ নং ক্যাম্প এলাকার নুর কাছেমের পুত্র মাহমুদুর রহমান,খায়ের আহমদের পুত্র ছৈয়দ আমিন (১৯)হোছন আহমদের পুত্র মোঃ হোছন (২২) অপরজন ৬ নং ক্যাম্পের সৈয়দ আলীর পুত্র ইদ্রিস মিয়া।
রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রনয় চাকমা জানান,আটককৃত রোহিঙ্গাদের মোবাইল কোর্টের মাধ্যমে ১৮৬০ এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে ০১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তাদের রামু থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে এবং কারাভোগ করার পর তাদের উখিয়ার শরণার্থী শিবিরে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হবে।













