রামুতে পুলিশের সাড়াঁশি অভিযানে ১০ আসামী গ্রেফতার

0
7

 

কফিল উদ্দিন, রামু

কক্সবাজারের রামু উপজেলায় রামু থানা পুলিশের রাতভর সাড়াঁশি অভিযানে বিভিন্ন মামলার ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, আটককৃত ১০ জনের মধ্যে তিন বছরের সাজা প্রাপ্ত ০১ জন, জিআর মামলার গ্রেফতার পরোয়ানাভূক্ত ০৫ জন, জিআর/সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত নিয়মিত মামলার ০৪ জন সহ মোট ১০ জন আসামী গ্রেফতার। ১৩ ই জুন মঙ্গলবার রাত আনুমানিক ০২.৩০ মিনিটের সময় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হোসাইন ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফরহাদ আলীর নেতৃত্বে রামু উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা যায়। তাছাড়া এই সাড়াঁশি অভিযানে এসআই(নিঃ)মোহাম্মদ কামরুল ইসলাম, এসআই(নিঃ) মোঃ জসিম উদ্দিন, এএসআই(নিঃ) মোঃ সামছুদ্দিন, এএসআই(নিঃ) এমিলন বড়ুয়া,এএসআই(নিঃ) জাহাঙ্গীর আলম,এএসআই এজাহার মিয়া, এএসআই নোমান উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন। এবিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসাইন জানান, গ্রেফতারকৃত সকল আসামীদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

আগেশ্রিম্প হ্যাচারী ব্যবসায়ী নজিবুল ইসলাম এগ্রিকালচার আইএসসির পরিচালক মনোনীত
পরেলিংকরোডের প্রবীণ শিক্ষক মাওলানা জাকের হোসাইনের ইন্তেকাল, জানাযা সম্পন্ন