
নিজস্ব প্রতিবেদক
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক মেম্বার হাজী ফরিদ আহমদের বাড়ীতে রাতের আধারে সন্ত্রাসী হামলার চেষ্টা ভন্ডুল করে দিয়েছে পুলিশ,
জানাগেছে গত ১১ জুলাই রবিবার সন্ধায় ইউনিয়নের
সাবেক মেম্বার হাজী ফরিদ আহমদের দুছড়ি গ্রামস্হ বাসায় হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল প্রতিপক্ষরা।
এসময় গ্রামের ছিদ্দিক আহমদের পুত্র দেলোয়ার হোসেন সাইদী, মোঃ কাউছার,ফয়সাল আহমদের নেতৃত্বে ১০/১২ জনের সস্বস্ত্র গ্রুপ বসভিটায় প্রবেশ করলে ফরিদ আহমদ বিষয়টি স্হানীয় গর্জনিয়া বাজারস্হ পুলিশ ফাড়িকে ফোনে জানায়,
গর্জনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জের নির্দেশে এস,আই নোমানের নেতৃত্বে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্হলে পৌছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়,
উক্ত ঘটনায় ফরিদ আহমদ বাদী হয়ে ১২ জুলাই সোমবার রামু থানায় অভিযোগ দায়ের করে,
অভিযোগে দাবী করা হয় বিবাদীরা তাহার আত্বীয়,
পারিবারিক প্রাপ্ত সম্পত্তির চেয়ে তারা অধিক সম্পত্তি ভোগ দখল করে আসলেও দীর্ঘদিন ধরে ফরিদ আহমদের বাড়ী ও সম্পত্তি দখলের জন্য মরিয়া হয়ে উঠে,
এব্যাপারে স্হানীয় ভাবে শালিসী বৈঠক হলেও তারই সিদ্ধান্তের তোয়াক্কা না করে তারা সন্ত্রাসী কায়দায় হামলা-মামলা, বসতবাড়ী ও জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।













