রামুতে গ্রীন ভয়েস’র কোভিট-১৯ সচেতনামুলক অভিযান, লিপলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ

0
5

 

কফিল উদ্দিন, রামু

যুবরাই লড়বে,সবুজ পৃথিবী গড়বে এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ বাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে দেশব্যাপী কোভিট-১৯ করোনা ভাইরাসের সচেতনামুলক মাইকিং, লিপলেট ও মাস্ক বিতরণ করা হচ্ছে।

তারই ধারাবাহিতায় গ্রীন ভয়েস কেন্দ্রীয় সমন্নয়ক আলমগীর কবীর ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক তরিকুল ইসলাম রাতুলের নির্দেশে রামু উপজেলার প্রাণকেন্দ্র বাইপাস ফুটবল চত্বরে বিনামূল্যে মাস্ক, সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন জায়গায় মাইকিং করে

১৪ জুলাই বুধবার রামু উপজেলা গ্রীন ভয়েস বন্ধুদের আয়োজিত উক্ত কর্মসুচির উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবু প্রণয় চাকমা।

গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় কমিটির সহ-সম্বমনয়ক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক তরিকুল ইসলাম রাতুল বলেন, সচেতনতাই পারে এই মহামারি থেকে আমাদেরকে বাঁচাতে,,কেননা আমাদের দেশ অনেক ছোট্ট একটি দেশ আর এই দেশের কোন বড় ধরনের বিপর্যয় সামাল দেওয়ার মত সামর্থ্য নেই, তাই নিজ নিজ জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে। আর সেই সচেতনতার জন্য গ্রীন ভয়েস এর বন্ধুরা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের বিভিন্ন জেলা,উপজেলায় গত ৮ই জুলাই ২০২১,বৃহস্পতিবার থেকে মাস্ক, লিফলেট বিতরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মাইকিং করছে।

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর প্রতিষ্ঠাতা ও প্রধাণ সমন্বয়ক পরিবেশ বন্ধু জনাব আলমগীর কবির বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকে অদ্যাবধি করোনা সংক্রমণ রোধে গ্রীন ভয়েসের পক্ষ থেকে নানামুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে,তিনি মনে করেন করোনা মহামারী পৃথিবী থেকে চিরতরে নির্মূল হবে না এটা পৃথিবীর বুকে থেকে যাবে তাই এ থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে কিছু নিয়ম কানুন অবশ্যই মেনে চলতে হবে আর এই জন্যেই গ্রীন ভয়েসের বন্ধুরা মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এবং মাস্ক পরাই অভ্যাস গড়ে তুলতে কাজ করে চলেছে অবিরত। বর্তমানে বাংলাদেশের ৫০ টি জেলাই গ্রীন ভয়েস এর একশতর্ধ টিম কাজ করছে আশাকরছি এই সপ্তাহ থেকে পর্যায়ক্রমে বাংলাদেশের ৬৪ জেলাতেই এই কার্যক্রম পরিচালিত হবে সকলের
ভালবাসাই এগিয়ে যাবে প্রানের সংগঠন গ্রীন ভয়েস।

উদ্বোধন শেষে রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রণয় চাকমা জানান,পরিবেশ যুব সংগঠন গ্রীন ভয়েসের কার্যক্রম গুলা আমি প্রায় লক্ষ্য করি,তাদের উদ্যোগগুলা খুবই প্রশংসনীয়। আমি উক্ত প্লাটফর্মে কাজ করা সকল স্বেচ্ছাসেবকদের সফলতা কামনা করছি। এবং তাদের কাজে সহযোগিতা থাকবে।

তাছাড়া উক্ত পোগ্রামে গ্রীন ভয়েস কক্সবাজার জেলা শাখার সমন্নয়ক জাবেদুল আনোয়ার,জেলা গ্রীন ভয়েসের স্বেচ্ছাসেবক মোহাম্মদ মুরশেদ,কপিল উদ্দিন সহ গ্রীন ভয়েস রামু উপজেলা শাখার হাফেজ রাশেদ,রমজান আলী,শাহিন,সনজয় সংলিষ্টরা উপস্থিত ছিলেন।

আগেযেসব কারণে বিএনপির সঙ্গ ছাড়ল জমিয়ত
পরেসিনিয়র সচিব হেলালের উদ্দ্যোগ: কক্সবাজা‌রের জন্য বি‌শেষ বরাদ্দ