
মোঃ আরাফাত সানী, টেকনাফ::
কক্সবাজারে সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকা থেকে ৯ হাজার ৮’শ ১৮ পিস ইয়াবা নিয় এক রোহিঙ্গা সহ দুই মাদক কারবারীকে আটক করেছে বিজিবি।
বৃহপতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে খারাংখালী সরকারী প্রাথামিক বিদ্যালয় সংলগ্ন মগপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-১৫ নং রোহিঙ্গা ক্যাম্পের (জামতলী) মৃত সালামের ছেলে রবিউল হাসান (২০) এবং মশকালিয়া পাড়ার সুলতানের ছেলে ফয়েজ উদ্দিন (২৮)।
টেকনাফ ২-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান , হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সরকারী প্রাথামিক বিদ্যালয় সংলগ্ন মগপাড়ার লবণ মাঠ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে পাচার হবে। তাই কয়েকটি দলে বিভক্ত হয়ে বিজিবি সতর্ক অবস্থান নেয়। পরে দুইজন দুষ্কৃতকারীকে কাঁধে স্কুল ব্যাগ নিয়ে মগপাড়ার দিকে প্রবেশ করতে দেখে। তখনই টহলদল অবৈধ অনুপ্রবেশ কারীকে ধরার জন্য চ্যালেঞ্জ করে। দুষ্কৃতকারী দৌঁড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। বিজিবি ধাওয়া করে তাদের দুইজনকে আটক করে। পরে তাদের বহনকৃত স্কুল ব্যাগ ভেতর থেকে ৯ হাজার ৮’শ ১৮ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।













