কর্মহীনদের মাঝে পৌর আওয়ামী লীগের প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী বিতরণ

0
9
নিজস্ব প্রতিবেদকঃ
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ সব সময় দুর্গত মানুষের পাশে আছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার পাশাপাশি দলীয়ভাবেও আমরা মানুষের পাশে আছি।’
রোববার (১৮ জুলাই) বিকালে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে কক্সবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র মুজিবুর রহমান আরও বলেন, ভয় না করে করোনা ভাইরাসের টিকা নিন। নিজেদের সুরক্ষা রাখার পাশাপাশি অন্যদেরও সুরক্ষা রাখতে হবে।’
জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. তাপস রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেদ আলী শাহেদ।
এসময় পৌর ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগেউখিয়ায় মোবাইল চুরির অপবাদে দুই যুবককে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২
পরেরামুর দূর্গম ‘ডাকভাঙ্গা গ্রামে’ করোনা সচেতনতায় ‘লিটল ডক্টর’