টেকনাফে মাটির ঘরের দেয়াল চাপায় প্রাণ গেল বৃদ্ধের

0
5

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফে হোয়াইক্যংয়ের মনিরঘোনা এলাকায় নিজের মাটির ঘরের দেয়াল চাপা পড়ে রকিম  আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার মৃত আলী আহমদের ছেলে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১টায় এই ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ চৌধুরী বলেন,গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত হয়েছে। তারমধ্যে পাহাড়ের পাদদেশে বা আশপাশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। এরমধ্যে হোয়াইক্যংয়ের মনিরঘোনা এলাকায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে রকিম  আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হওয়ার বিষয়টি শুনেছি।

আগেঈদগাঁও নদীর অস্বাভাবিক পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত
পরেদেশের ইতিহাসে করোনায় সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যুর রেকর্ড