রামুতে বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

0
6

প্রেস বিজ্ঞপ্তিঃ

রামুতে টানা বর্ষনে সৃষ্ট বন্যায় দুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করেছে রামু উপজেলা প্রশাসন। ৩০জুলাই শুক্রবার রামুর গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বন্যাকবলিত  অসহায় ৮০০ শত পরিবারে  মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ত্রান বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ।  উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) প্রণয় চাকমা, সহকারি কমিশনার (ভুমি) ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মৎস কর্মকর্তা, রামু রাবার বাগান এর ব্যবস্থাপক, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান  সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান ঈসমাইল মোঃ আবু নোমান প্রমুখ।  উপহার সামগ্রী বিতরণকালে সার্বিক সহযোগীতায় ছিলেন বাংলাদেশ স্কাউটস রামু উপজেলার রোভার ও স্কাউট সদস্য বৃন্দ।

 

আগেবাবার বাড়ি থেকে স্ত্রী ফেরত না আসায় যুবকের আত্মহত্যা
পরেমেজর সিনহা হত্যার এক বছর, করোনায় আটকে আছে বিচার কার্যক্রম