
মোঃ নাছির উদ্দিন, রামু
কক্সবাজারের রামু উপজেলা ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সংযোগ ব্রীজটি আবারো টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে। এতে রামু ও নাইক্ষ্যংছড়ি সড়কের যানচলাচল বন্ধ রয়েছে। মাঝখানে বাঁকখালী নদীর পানি কমতে থাকলে ব্রীজটি উপর দিয়ে যানচলাচল শুরু করে। টানা বর্ষণে আবারো রবিবার (০১ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে ব্রীজটি পানিতে তলিয়ে যায়। এরফলে উভয় দিকে যানচলাচল বন্ধ হয়ে যানযট লেগে যায়। ডিলার ব্যবসায়ী কাউছার হাসনাত বাবু জানান,রামু উপজেলা এবং নাইক্ষ্যংছড়ি সংযোগ বেইলী ব্রীজটি বানের পানিতে তলি যাওয়ার কারণে (গর্জনীয়া-নাইক্ষ্যংছড়ি) যাতায়াতে চরমভাবে ক্ষতি হচ্ছে। বিভিন্ন রকমে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিসেবার কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষের দূর্ভোগে পড়তে হয়েছে । আজ এই লকডাউনে দূর অবস্থায় এ.কে.এস এন্টারপ্রাইজ এর প্রায় ৫,০০০ টাকা ক্ষতি সমুখীন হয়েছে। কাউছার হাসনাত বাবু আরোও জানান,ব্যবসায়িক কাজে আমি হক লিঃ এর মালামাল নিয়ে গর্জনিয়া যাচ্ছি।সংযোগ বেইলী ব্রীজটি পানিতে তলিয়ে যাওয়ায় আর যাওয়া সম্ভব হচ্ছে না। উভয় দিকে যানচলাচল বন্ধ থাকায় লোকজনের দূর্ভোগের সীমা নেই।













