সাংসদ কানিজ ফাতেমার রোগমুক্তি কামনায় ভাইস চেয়ারম্যান পপি’র দোয়া মাহফিল 

0
7
রামু প্রতিনিধি
কক্সবাজার-৩ (সংরক্ষিত আসন) এর সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধিন রয়েছেন। তাঁর রোগমুক্তি কামনায় রামুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রামু উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেত্রী আফসানা জেসমিন পপি’র উদ্যোগে রবিবার (১ আগষ্ট) বিকাল পাঁচটায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রামু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম। এসময় উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মীর আহমদ, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য কহিনুর আকতার, ফাতেমা বেগম ও তাহেরা আকতার, আওয়ামী লীগ নেত্রী নয়ন মনি সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের তৃনমূল নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বৈশি^ক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত জেলার বিশিষ্ট নারী নেত্রী কক্সবাজার-৩ (সংরক্ষিত আসন) এর সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাকের রোগমুক্তি কামনা, শোকাবহ আগস্ট স্মরণে শাহাদাৎবরণকারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারবর্গের রুহের আত্মার মাগফেরাত কামনা, করোনা ও চলমান বন্যা, পাহাড় ধ্বসে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল হাকিম।
আগেরামুতে রোটারী ক্লাব ও আশরাফুজ্জামান ফাউন্ডেশনের বন্যার্তদের চাল বিতরণ
পরেরামুর মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ কাশেমের ইন্তেকাল, সোমবার জানাযা