টেকনাফে ইয়াবা,স্বর্ণ ও নগদ টাকাসহ আটক-২

0
6
জাহেদ হাসান:
কক্সবাজারের টেকনাফ সদরের দক্ষিণ ডেইলপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা,স্বর্ণ ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
আজ (২ আগস্ট) রাত ৩ টার দিকে
টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে টেকনাফের দক্ষিণ ডেইলপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মোঃ হোসেন ও তার স্ত্রী হামিদা খাতুন কে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩২ হাজার পিস ইয়াবা, ১১ আনা স্বর্ণ, ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার টাকা ও দইটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক দুটি মামলা দেয়া হবে বলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
আগেরামুর মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ কাশেমের ইন্তেকাল, সোমবার জানাযা
পরেকরোনা আক্রান্ত হয়ে ঈদগাঁও’র ব্যবসায়ীর মৃত্যু