রামুতে ৩৩ রোহিঙ্গা আটক

0
4

 

মোঃ নাছির উদ্দিন, রামু

কক্সবাজারের রামুর চট্রগ্রাম- কক্সবাজার মহাসড়কের রশিদনগরের সীমানা হতে ৩৩ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।মঙ্গলবার (০৩আগস্ট) সকাল ১০টায় এসব রোহিঙ্গাকে আটক করা হয়।

জানা যায়, আটককৃত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সন্ধানে বের হয়েছিল । লকডাউনের কারণে কাজ বন্ধ থাকায় ক্যাম্পের উদ্দেশ্য রওনা দেয়। তারা গাড়ি পরিবর্তন করে রামুর রশিদনগর বর্ডার এলাকার পৌঁছালে উপজেলা প্রশাসন রামুর লকডাউন বাস্তবায়ন চেক পোস্ট হতে তাদের আটক করা হয়।এসব রোহিঙ্গা আটকের ক্ষেত্রে বিজিবি, পুলিশ, আনসার ও উপজেলা স্কাউট দল সহযোগিতার ভূমিকা পালন করেন।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান,আটককৃত রোহিঙ্গাদের ১৮৬০ এর ১৮৮ ধারায় ৩৩জনকে মোট ১৪৪১৫ টাকা জরিমানা ও ১৮টি মোবাইল জব্দ করা হয়। বিকাল সাড়ে ৫টায় তাদেরকে রামু উপজেলা গেইট হতে পিকআপযোগে উখিয়ার শরণার্থী শিবিরে তাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়।

আগেঅলিম্পিক ফুটবল: মেক্সিকোকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে ব্রাজিল
পরেকরোনায় ২৩৫ জনের মৃত্যু, শনাক্ত ১৫ হাজারের বেশি