
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব পাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আলম তাহের সিকদার (৮৫) আর নেই। শনিবার (৭ আগস্ট,২০২১)
বিকাল ৪ টার সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন )
তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বিগত ১২দিন যাবত হাসপাতালে ভর্তি ছিলেন।
তিনি পূর্ব জোয়ারিয়ানালা জামে মসজিদের সভাপতি, পূর্ব জোয়ারিয়ানালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, জোয়ারিয়ানালা এইচ. এম. সাঁচি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এবং জোয়ারিয়ানালা ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ছেলে- মেয়ে, নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার দুপুর ২ ঘটিকার সময় জোয়ারিয়ানালা মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হবে।
আলহাজ্ব আলম তাহের সিকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার -৩ (সদর- রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স,জোয়ারিয়ানালানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় পরিবারসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।













