
সংবাদ বিজ্ঞপ্তি
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগ ৩ নং ওয়ার্ডের এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার (১২ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় সঙ্গীতায়তন হল রুমে সংগঠনের সভাপতি জানে আলম পুতুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম। সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন, রিদুয়ান আলী, মোঃ ফয়সল হুদা, খালেদ মোহাম্মদ আজম বিপ্লব, রফিকুল হক, জাফর আলম রিটু, জয়নাল আবেদীন জুনু, আজিজুল হাসান আজিজ, আবসার উদ্দিন , জাহেদ, হেলাল উদ্দিন সিকদার, আবুল কালাম, মুনতানি ফারুক মোল্লা, কাশেম আবেদীন, নেজামুল হক রাজু প্রমুখ।
সভায় সবার সিদ্ধান্তক্রমে জাতীয় শোক দিবস সফল করার লক্ষে একটি উপদেষ্টা কমিটি ও উদযাপন উপ- কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটি যথাক্রমে রেজাউল করিম, মাহাবুবুল হক মুকুল, মোহাম্মদ হোসেন বি,এ, মাওলানা আতিকুর রহমান, রাশেদুল হক রাশেদ, এডভোকেট ফরিদুল ইসলাম,মাহাবুবুর রহমান চৌধুরী, এডভোকেট অরূপ বড়ুয়া তপু, হাজী এনামুল হক চৌধুরী, রফিক মাহামুদ। আহ্বায়ক নাসির উদ্দীন ও ওয়াহিদ মুরাদ সুমন কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উদযাপন উপ- কমিটি গঠন করা হয়। ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষে ৩ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগ দিনব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে।













