রামুতে ডাকাতের গুলিতে ডাকাত নিহত

0
6

আবদুল মালেক সিকদার, রামু
রামুতে ডাকাতি করতে গিয়ে ডাকাতের হাতে ডাকাত নিহত।
ডাকাতের হাতে পরিবারের ৫ সদস্য আহত, ঘটনা টি ঘটেছে ১৬ই আগস্ট দিবাগত রাত সাড়ে ১২ টার সময় জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড়ের চা-বাগান লাটি মৌলভীর টেক এলাকার ফকির আহাম্মদের ছেলে জসিম উদ্দিনের বাড়িতে, এই সময় ডাকাতেরা পরিবারের কর্তা জসিম উদ্দিন ও ছেলে নুরুল ইসলাম রুবেল, সাইফুল ইসলাম, শহিদুল্লা, স্ত্রী হাসিনা আক্তারকে রশি দিয়ে বেঁধে বিভিন্ন দেশীয় তৈরী অস্ত্র শস্ত্র নিয়ে মারধর করে গুরুতর আহত করে, এলাকার লোকজন খবর পেয়ে ঘটনা স্থলে আসলে ডাকাতেরা অবস্থা বেগতিক দেখে গুলি ছুড়ে, ডাকাতের ছুড়া গুলিতে অপর এক ডাকাত মৃত্যু বরন করে, নিহত ডাকাত সদস্যের নাম সালমান হোসাইন (২৩), খবর পেয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারুল হোসাইন নেতৃত্বে ওসি তদন্ত অরুপ চৌধুরী, এস আই আমিরুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছে, এবং ঘটনা স্থল থেকে সালমান হোসাইন নামে গুলিবিদ্ধ ডাকাত সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ, নিহত ডাকত সালমান হোসাইন রশিদ নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড় তলি এলাকার আবদু ছবির ছেলে, আহত জসিম উদ্দিনের পুত্রবধূ তসলিমা আক্তার জানান আমরা প্রতিদিনের মত পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি, রাত অনুমান সাড়ে ১২ টার দিকে আমাদের বাড়ির পিছনের দরজা ভেঙে ডাকাত দলের ৮ সদস্য বাড়িতে প্রবেশ করে আমার শাশুড় জসিম উদ্দিনসহ পরিবারের ৫ সদস্য কে রশি দিয়ে বেঁধে মারধর করে এবং চুরি দিয়ে আঘাত করে। বাহিরে আরও ডাকাত সদস্য ছিল, এলাকার লোকজন ও দ্রুত পুলিশ আসার কারনে ডাকাতেরা আমাদের বাড়ির থেকে কিছু নিতে পারে নাই। নিয়ে গেছে দুই টি মোবাইল, ডাকাতেরা আমাদের কে বলে আমরা ডাকাতি করার জন্য আসি নাই, তোমাদের কে খুন করার জন্য এসেছি।জসিম উদ্দিনের মেয়ের জামাই রশিদ নগর কাহাতিয়া পাড়া এলাকার নরুন আলম নামে এক যুবক কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে,
স্থানীয় এলাকাবাসী জানান জসিম উদ্দিনের মেয়ে জুলেখা বেগমের সাথে রশিদ নগর ইউনিয়নের কাহাতিয়া পাড়া এলাকার নরুন আলম নামে এক যুবকের সাথে তিন বছর আগে বিবাহ হয়েছিল। তাদের ঘরে এক ছেলে সন্তান রয়েছে, বিবাহ হওয়ার পর থেকে নরুল আলমের সাথে জুলেখার
পরিবারের সাথে ঘটনা চলছে। জুলেখা বিবাহের ৬ পর্যন্ত স্বামী নরুল আলমের বাড়িতে সংসার করছিল, নরুল আলমের সাথে স্ত্রী জুলেখার ঘটনা হওয়ার পর থেকে বাকি ২ বছর ৬ মাস পর্যন্ত জুলেখা বেগম চা বাগান লাটি মৌলভীর টেক এলাকায় পিতা জসিম উদ্দিনের বাড়িতে থাকে। আমাদের ধারণা নরুল আলম এ ঘটনা ঘটাতে পারে।
রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আগেচট্টগ্রামে আরও ১১ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৮
পরেজামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর