বঙ্গোপসাগরের টেকনাফ পাটুয়ারটেক পয়েন্টে ফিশিং ট্রলার ডুবি, ৭ জেলে নিখোঁজ

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

মাছ শিকারে গিয়ে ১৮ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে ডুবে গেছে ফিশিং ট্রলার ‘এফবি বানু’। ডুবে যাওয়া ট্রলারের ১১ জেলে কূলে ফিরে আসতে পারলেও এখনও নিখোঁজ রয়েছেন প্রধান মাঝি আলতাজসহ ৭ জন জেলে।

বাইন (ট্রলারের তলা) ফেটে ট্রলারটি আস্তে আস্তে সাগরে ডুবে যায় বলে নিশ্চিত করেছেন কুলে আসা মাঝিরা। ওই সময় ট্রলারের ১৮ জন মাঝি-মাল্লাই প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) প্রথম প্রহরের দিকে বঙ্গোপসাগরের টেকনাফ পাটুয়ারটেক পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রলার মালিক রফিকুল হুদা চৌধুরী।

তিনি জানান, মঙ্গলবার রাত ১টা পর্যন্ত মাঝি-মাল্লাদের সাথে তার যোগাযোগ ছিল। তারপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্য একটি মাছ ধরার ট্রলারে ১১ জন জেলে কূলে ফিরে এসেছেন।

কক্সবাজার জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বাইন ফেটে ট্রলারটি ডুবে গেছে। ১১ জেলে উদ্ধার হলেও ট্রলারটির প্রধান মাঝি আলতাজ মাঝিসহ ৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে বলে উল্লেখ করেন তিনি।

আগেনারীদের সরকারে অংশগ্রহণের আহ্বান জানাল তালেবান!
পরেমরহুম রাসেল-তাজুল-রিফাত স্মৃতি রামু উপজেলা ছাত্রলীগ এর “রম্য কর্ণার”