
মোঃ নাছির উদ্দিন, রামু
কক্সবাজারের রামু উপজেলা মাধ্যমিক শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের ডাটাবেইজ প্রণয়ন ও ইউআইডি প্রদানে ২দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১০ টার সময় উপজেলা মাধ্যমিক বেনবেইস এর হল রোমে এ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসের অতিরিক্ত দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছালেহ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে মৌলানা বশির উদ্দিন ও বিপ্লব কান্তি দে এ গীতা পাঠ ও কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে সম্মতি জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিগ্যান চাকমা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের প্রিন্সিপাল মেজর জাহিদ সরওয়ার আকন্দ,রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মেজর এম জাহিদ হাসান মারুফ, জারাইতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোছাইনুল ইসলাম মাতব্বর, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন। মাস্টার ট্রেইনার হিসাবে ছিলেন তারেক মোহাম্মদ ফয়েজ উল্লাহ,এস বিকাশ শর্মা পালন,মিলন সরকার,সুমন কান্তি দাস।













