রামু দক্ষিণ মিঠাছড়িতে অসহায় ব্যক্তির জমি জবর দখলের অপচেষ্টা: থানায় অভিযোগ

0
4

নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে খোন্দকার পাড়া এলাকার মৃত মৌলভী আবুল কাশেমের পুত্র মাহাবুব আলম (৬০) এর ১০০ বছরের দখলীয় জমি সন্ত্রাসী বিসিক লিংক রোড এলাকার কামাল আহমদ এর পুত্র মিছবাহ উদ্দিন (৫২) এর নেতৃত্বে ১০/১৫ জনের সন্ত্রাসী দল গত কাল ২১ আগষ্ট সকাল ১০ ঘটিকার সময় টিনের ঘেরা দিয়ে জবর দখলের চেষ্টা চালায়। পরে মাহাবুব আলমের আআত্মীয়  স্বজন ঘটনাস্থলে গেলে তাদেরকে লোহার রড়, দা দিয়ে পিঠিয়ে আহত করে। পরে স্থানীয় জনতা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসা করিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে জমির মালিক মাহাবুব আলম সন্ত্রাসী ভূমিদস্যু মিছবাহ উদ্দিনকে প্রধান আসামী করে রামু থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রামু থানার সহকারী উপ-পরিদর্শক জহির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন, জমিটি দীর্ঘদিন ধরে বাদীর দখলে ছিল মর্মে এলাকাবাসী জানিয়েছেন। এলাকার সচেতন মহল বলেন, স্থানীয়ভাবে জমির মূল্য বেড়ে যাওয়ায় ভূমিদস্যু সন্ত্রাসীরা নিরীহ মানুষের জবর দখলের জন্য মেতে উঠেছেন। অসহায় জমির মালিক স্থানীয় প্রসাশনের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আগেকরোনাকালেও আরও গভীর হয়েছে বাংলাদেশ-চীন সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
পরেআওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করায় ছিল ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল উদ্দেশ্য