[post_category_links]

খুনিয়াপালং ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের “আশুরার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা

[post_sub_title]
[post_reporter_with_date]

 

প্রেস বিজ্ঞপ্তি
রামু খুনিয়াপালং ইউনিয়নের আলোকিত সামাজিক সংগঠন ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় “আশুরার গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জুমাবার (১০ মুহররম, ২০ আগস্ট) বিকালে দারিয়ারদীঘি মৌলভীবাজারে সংগঠন কর্তৃক প্রতিষ্ঠিত আব্দুল্লাহ ইবনে মাসউদ র. পাঠাগারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা, রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস, বিশিষ্ট আরবী সাহিত্যিক মাওলানা আব্দুল খালেক কৌছর। প্রধান আলোচক ছিলেন, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক, তরুণ লেখক ও গবেষক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা কারী আনু নাছের।এছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনা করেন, রামু চাকমারকুল হেরার জ্যোতি পাঠাগারের পরিচালক মাওলানা অলি উল্লাহ আরজু, এলাকার তরুণ মেধাবীমু মাওলানা রবিউল হাসান, তরুণ সমাজহিতৈষী মুহাম্মদ আবুল আলা।
এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ, দারিয়ারদীঘি সিকদারপাড়া জামের মসজিদের ইমাম মাওলানা শামসুল আলম, পূর্ব দারিয়ারদীঘি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাস্টার বদিউল আলম, তরুণ সমাজসেবক মুহাম্মদ মিজানুর রহমানসহ এলাকার দ্বীন অনুরাগী ব্যক্তিবর্গ।
সংগঠনের প্রচার সম্পাদক মওলানা জাহাঙ্গীর হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানদের বক্তব্য রাখেন, সহ-সাধারণ সম্পাদক মওলানা সাদ্দাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মোহাম্মদ জিয়াউদ্দিন ইউসুফ, সদস্য হাফেজ মুহাম্মদ আবু ইমতিনান রায়েদ, রমজান আলী, সিরাজ উল্লাহ, আশেক উল্লাহ প্রমুখ
এ আলোচনা সভায় সম্মানিত অতিথি ও আলোচকবৃন্দ পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে ঈমানদীপ্ত আলোচনা করেন। তাঁরা জাহেলিয়াতের ঈমান বিধ্বংসী নিকষকালো অন্ধকার দূর করতে মহিমান্বিত আশুরার প্রকৃত চেতনা ও শিক্ষা বাস্তবায়নের আহবান জানান।
অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর শান্তি- সমৃদ্ধি এবং উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর শায়খুল হাদীস, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহ. এর মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

[category_title title="সর্বশেষ" slug="সর্বশেষ"]

[category_title title="এই সপ্তাহের পাঠকপ্রিয়" slug="#"]