সিনহা হত্যা মামলা: চলছে শেষ দিনের সাক্ষ্য গ্রহণ

0
4

নিজস্ব প্রতিবেদকঃ

লিয়াকত আলীর পক্ষের আইনজীবী সিনহার সহকর্মী সাহেদুল ইসলাম সিফাতকে জেরা মধ্য দিয়ে শুরু হলো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার শেষ দিনের সাক্ষ্যগ্রহণ।

বুধবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এদিন নোটিশ পাওয়া আরও ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নেওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিহত সিনহার বড়ো বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসকে জেরা করা হয়।

আদালত সূত্র জানায়, এদিন সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয় এ মামলার আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপসহ ১৫ আসামিকে

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল ইসলাম জানান, এই তিন দিনে সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে এ মামলার ৮৩ সাক্ষীর মধ্যে বাদিসহ ১৫ সাক্ষীর সমন জারি করা হয়েছে।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর পক্ষের আইনজীবী নিহত সিনহার সহকর্মী সাহেদুল ইসলাম সিফাতকে জেরা শুরু করেন।

প্রথম দিন সোমবার মামলার বাদি সিনহার বোন শারমিন ফেরদৌসের সাক্ষ্যগ্রহণ ও জেরা করা হয়। মঙ্গলবার একই সময় আবারও সিনহার বোনকে জেরা করা হয়।

আরও পড়ুন: রামেকের করোনা ইউনিটে একদিন আরও ৭ মৃত্যু

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। হত্যাকাণ্ডের পাঁচ দিনের মাথায় ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে পুলিশ পরিদর্শক লিয়াকত ও টেকনাফ থানার ওসি প্রদীপসহ নয় জনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলাটির তদন্তের দায়িত্ব পায় র‌্যাব-১৫। হত্যাকাণ্ডের পর চার মাসের বেশি সময় তদন্ত শেষে ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে এবং ৮৩ জনকে সাক্ষী করে আলোচিত মামলাটির অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রূল ইসলাম। চার্জশিটভুক্ত ১৫ জন আসামি কারাগারে রয়েছেন। তাদের মধ্যে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মা ছাড়া ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন

আগেকাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, ৪ পুলিশ প্রত্যাহার
পরেসদর মডেল থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-১