সদর মডেল থানা পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-১

0
4

সিবিকেঃ

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ এক যুবক গ্রেফতার হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম সাদমান শিহাব।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, ২৪ আগষ্ট বিকাল অনুমান ০৫:৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৫নং ইউপির অর্ন্তগত ৫নং ওয়ার্ডস্থ সাবুল্লাঘাটা নামক স্থানে জনৈক জসিম উদ্দিনের টমটম গ্যারেজের সামনে হতে গ্রেফতারকৃত আসামী  মোঃ সাদমান শিহাব (২৫), পিতা-মঞ্জুর আলম, সাং-টেকপাড়া, (৪নং ওয়ার্ড) কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার এর হেফাজত হতে চোরাইকৃত ০১ (এক) টি মোটরসাইকেল উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আগেসিনহা হত্যা মামলা: চলছে শেষ দিনের সাক্ষ্য গ্রহণ
পরেব্যবসায়ী ও শ্রমিক নেতা ওমর ফারুক মিন্টুর উপর হামলার প্রতিবাদ-মানববন্ধন