টেকনাফে ফিশিং ট্রলার হতে আড়াই লাখ ইয়াবার চালান জব্দ

0
3

হুমায়ূন রশিদ : টেকনাফের বঙ্গোপসাগর উপকূল দিয়ে মাদকের একটি বড় চালান এনে খালাসের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে আড়াই লাখ ইয়াবাসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে।

সুত্র জানায়, গত ২৫ আগষ্ট (বুধবার) সন্ধ্যায় টেকনাফ সদর ইউপির হাবিরছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সাগরে নোঙ্গর করা একটি ফিশিং ট্রলার হতে মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি দল অভিযানে যায়। এসময় সংঘবদ্ধ মাদক কারবারী সদস্যরা সটকে পড়লেও নোঙ্গর করা ফিশিং ট্রলার তল্লাশী করে ইয়াবার একটি বস্তাসহ ফিশিং ট্রলারটি জব্দ করে। পরে বস্তাটি খুলে গণনা করে করে ২লাখ ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দায়িত্বরত ইনর্চাজ সহকারি পরিচালক সিরাজুল মোস্তফা জানান, এই মাদকের চালান বহনে ব্যবহৃত ফিশিং ট্রলারের মালিকানা এবং মাদকের চালানের সাথে কারা জড়িত তা তদন্ত স্বাপেক্ষে বের করার পর আইনী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

আগে‘জিনের নির্দেশে’ ৪ মাসের সন্তানকে পানিতে ফেলে হত্যা করলেন মা
পরেকুতুবদিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু