
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফের বাহারছড়া সমুদ্র সৈকতে ২৬ ফুট লম্বা একটি মৃত তিমি ভেসে এসেছে।
শুক্রবার (২৭ আগস্ট) মধ্যরাতে টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্ত লাগোয়া বাহারছড়া সমুদ্রসৈ কতে মৃত তিমিটি ভেসে আসে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী গণমাধ্যমকে বলেন, মৃত তিমির দেহের কিছু অংশ সংগ্রহ করা হয়েছে। যা পরীক্ষা-নিরীক্ষা কাজের ব্যবহার করা হবে।
তবে ধারণা করা হচ্ছে, তিমিটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে। রাতে জোয়ারের সময় তিমিটি ভেসে এসে সৈকতে আটকা পড়ে। রাতেই উপজেলা মৎস্য বিভাগ এবং বন বিভাগের সংশ্লিষ্টরা মৃত তিমিটির নমুনা সংগ্রহ করেছেন। এর পর সৈকতের অদূরে তিমিটিকে মাটিচাপা দেওয়া হয়।
এর আগে গত এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর পয়েন্ট এবং হিমছড়ি পয়েন্টে দুটি মৃত তিমি ভেসে আসে।













