
নিজস্ব প্রতিবেদকঃ
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়ার বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীন আওয়ামী লীগ নেতা হাজ্বী ছিদ্দিক আহমদ সওদাগর ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ…. রাজেউন। মঙ্গলবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯ টায় তিনি শ্রীকুলস্থ নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্ষ জনিত রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুর ১ টা ৩০ মিনিটে রামু কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।













