কাউয়ারখোপে হাসান হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামী গ্রেফতারের দাবীতে মানব বন্ধন 

0
4

আবুল কাশেম,রামু
রামু’র কাউয়ারখোপ ইউনিয়নের উত্তর টিলা পাড়ার হাসান হত্যাকারীদের গ্রেপ্তার ও মামলার সুষ্ঠু তদন্তের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর উত্তর টিলাপাড়া জামে মসজিদ সংলগ্ন ষ্টেশনে এই মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় গ্রামবাসী। মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, এই এলাকার অত্যান্ত ভদ্র ও শান্ত ছেলে মোহাম্মদ হাসান। কাউয়ারখোপ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পাহাড় পাড়া এলাকার নুর আহাম্মদ এর নষ্টা মেয়ে নাছিমা আক্তারের সাথে সম্পর্কে জড়ানোর কারনে একই ওয়ার্ডের বর্তমান মেম্বার ইয়াবার গড ফাদার আবদুল্লাহ, আলগীর ও হাশেমসহ মিলে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে। নাছিমা আক্তার ছিলো আবদুল্লাহ মেম্বারের ইয়াবা সিন্ডিকেট এর একজন সক্রিয় সদস্য। বক্তারা আরো বলেন, হাসান কে পরিকল্পিত ভাবে হত্যা করা হলেও এখনো পর্যন্ত মামলার আসামীদের গ্রেফতার করেনি পুলিশ। তাদের অভিযোগ মোটা অংকের টাকার মিশনে মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করে পরিকল্পিত হত্যাকান্ডকে আত্মহত্যা বানানোর পায়তারা চালাচ্ছে। এলাকার সচেতন মহল সুষ্ঠু তদন্ত পুর্বক আসামীদের আইনের আওতায় এনে গ্রেফতার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
এসময় বক্তব্য রাখেন, মোহাম্মদ মোবারক হোসেন, হামিদুল হক, মোহাম্মদ শহিদ ও নিহত হাসানের পিতা মোহাম্মদ হানিফ।
উল্লেখ্য চলতি বছরের ৭মে দিনের বেলায় আসামীদের যোগসাজশে নাছিমা আক্তারের বাড়িতে ডেকে নিয়ে হাসান কে পরিকল্পিত ভাবে হত্যা করে। হাসান এর পরিবার খবর পেয়ে নাছিমা আক্তারের বাড়ি থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাসানকে মৃত ঘোষনা করে। এব্যাপারে রামু থানায় ৪জনকে আসামী করে হত্যা মামলা করা হয়। একজন আসামী গ্রেফতার হলও চাঞ্চলকর এহত্যা মামলার বাকী আসামীরা রয়েছে বহাল তবিয়তে।

আগেদৈনিক কক্সবাজার সম্পাদক নুরুল ইসলাম আইসিইউতে
পরেরামুতে ইসলামী ছাত্রসমাজ’র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত