টেবনাফে ৬ বছরের শিশু ধর্ষিত ; ধর্ষক আটক

0
5

মুহাম্মদ জাহাঙ্গীর আলম / সাদ্দাম হোসাইন : টেকনাফের হ্নীলা পাহাড়ি এলাকায় ৫০ বছরের এক ব্যক্তির লালসার শিকার হয়ে জনৈক প্রবাসীর ৬ বছরের এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষককে আটকের পর রক্তাক্ত ভিকটিমকে উদ্ধার করে।

জানা যায়,৪ঠা সেপ্টম্বর (শনিবার) দুপুর ১টারদিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রাসুলাবাদ পাহাড়ি জনপদ (হামজার ছড়া) এলাকার সমিলের পাশে অটোরিক্সা চার্জ গ্যারেজের পাশে খেলারত “স” আদ্যাক্ষরের এক প্রবাসীর ৬বছরের শিশু মেয়ে নাস্তা কিনতে আসার পথে ফুসলিয়ে চিপস খাওয়ার জন্য ১০টাকার নোট দিয়ে প্রতিবেশী মৃত ছবিউর রহমানের পুত্র হাবিবুর রহমান ওরফে হাবিব (৫০) জোরপূর্বক অটোরিক্সার উপরে ধর্ষণ করে পালিয়ে যায়। দুপুর ২টারদিকে ভিকটিমের পরিবার এই ঘটনা অবহিত হওয়ার পর শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় টেকনাফ থানা পুলিশকে খবর দেয়। রাত পৌনে ৮টারদিকে থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জনতার সহায়তায় ধর্ষককে আটক করে। এরপর ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে উদ্ধার করে নিয়ে যায়।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,এই ন্যাক্কারজনক ঘটনার খবর পেয়ে পুলিশ ধর্ষক হাবিবকে জনতার সহায়তায় আটক করে এবং ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য নিয়ে এসে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে একজন পুর্ণ বয়স্ক এবং সুস্থ মষিÍষ্কের ব্যক্তির হাতে ৬বছরের শিশু ধর্ষণের ঘটনায় জনমনে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টির পাশাপাশি বাড়িতে থাকা, স্কুল, মক্তব, মাদ্রাসা এবং কলেজ পড়ুয়া অভিভাবক ও পরিজনের মধ্যে অজানা আতংক বিরাজ করছে।

আগেমানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই এগিয়ে যাবে বিএনপি: সাবেক এমপি কাজল
পরেশহরের সংকরমঠ এলাকায় অগ্নিকান্ডে ৯টি বসতবাড়ি পুড়ে ছাই