রাজারকুল আদর্শগ্রামে চলাচলের পথের উপর স্থাপনা নির্মাণ,অবরুদ্ধ শতাধিক পরিবার

0
10

নিজস্ব প্রতিবেদকঃ

রামু রাজারকুল আদর্শগ্রামে চলাচলের পথের উপর ভূমিদস্যু কর্তৃক জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে জনগনের চলাচলের রাস্তার উপর স্থাপনা নির্মাণ করায় রাজারকুল আদর্শগ্রামের শত শত পরিবার অনেকটা অবরুদ্ধ হয়ে আছে।
সরজমিনে পরিদর্শন ও প্রাপ্ততথ্যে জানা যায়, শিকলঘাট এলাকার মোক্তারের ছেলে ভুমিদস্যু মোঃ আবছার প্রভাব খাটিয়ে চলাচলের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। যার ফলে যাতায়াত বন্ধ হয়ে গেছে প্রায় তিন শতাধিক পরিবারের। এতে করে চরম বিপাকে পড়েছেন ঐ এলাকার জনসাধারন।
বর্তমানে চলাচলের পথ একেবারেই বন্ধ থাকায় দৈনন্দিন কাজ কর্মের জন্য ঘর থেকে বের হওয়া এবং নিত্যপ্রয়োজনীয় মালামাল আনা নেওয়া বন্ধ হয়ে গেছে স্থানীয় জনসাধারনের। এ অবস্থায় কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ কিংবা দূর্ঘটনার ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ বা কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য তাকে বের করে আনারও কোনো রাস্তা নেই। এ ঘটনায় স্থানীয় জনসাধারনের মাঝে চাঁপা ক্ষোভ বিরাজ করছে।
এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের এখনো পর্যন্ত কোন প্রকার হস্তক্ষেপ চোখে পড়ে নাই উল্টো সরকারী মহামুল্যবান জায়গা ও রাস্তা দখলে ভুমিদস্যু মোঃ আবছারকে রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগীতা দিয়ে যাচ্ছে বলেও স্থানীয়দের অভিযোগ। মুলত চেয়ারম্যান মুফিজের নিস্ক্রিয়তা ও ইন্ধনে ভুমিদস্যু মোঃ আবছার সরকারী জায়গা ও জনগনের চলাচলের পথ দখল করে স্থাপনা নির্মাণের সাহস পেয়েছে বলেও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছে।
এদিকে আদর্শগ্রাম জামে মসজিদ প্রাঙ্গন ও পুকুরের পাড় দখল করে প্রভাব খাটিয়ে স্থানীয় মৃত আব্দুস সোবাহানের ছেলে মোঃ নুরু প্রকাশ নুরু সওদাগর চায়ের দোকান নির্মাণ করে পুরো আর্দশ গ্রামের নিয়ন্ত্রন হাতে নিয়েছে। চায়ের দোকানের আড়ালে উক্ত দোকানে চলছে ইয়াবাসহ যাবতীয় মাদকের ব্যবসা্।যার ফলে ধ্বংসের দিকে পতিত হচ্ছে ঐ এলাকার যুব সমাজ। পাশাপাশি চায়ের দোকানে প্রতিনিয়ত বিপদগ্রস্থ যুবসমাজ ও মাদকাসক্ত লোকজনের আড্ডা ও জমায়েত হওয়ায় আদর্শ গ্রামে বসবাসরত গৃহবধু ও স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা পুকুরে গোসল সহ গৃহস্থালির যাবতীয় কর্মসম্পাদনে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে।

উক্ত নুরুর অপকর্মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার উপর চলছে নানা নির্যাতন।গত ২ সেপ্টেম্বর নরু সওদাগরের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্থানীয় আবদুস সালাম ভুট্টোকে নুরু ও তার ছেলে মোঃ শাহিন মধ্যযুগীয় কায়দায় মারধর ও নির্যাতন করে। এব্যাপারে আবদুস সালাম ভুট্টো নুরু সও. ও তার ছেলে মোঃ শাহিনকে আসামী করে রামু থানায় এজহার দায়ের করেন।
এব্যাপারে অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক জনধারনের চলাচলের পথ উন্মুক্তকরণে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনসাধারন।

আগেসিনহা হত্যা মামলা: ২য় দফা স্বাক্ষ্য গ্রহণ শুরু
পরেঘোনার পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সদর উপজেলা প্রশাসন