
নিজস্ব প্রতিবেদকঃ
রামু উপজেলার কাউয়ারখোপ তরুন প্রজন্ম পরিষদের উদ্যেগে আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন, হক্কানী ওলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের স্বার্থক উত্তরসূরী, জাতির পথদিশারী।
সাম্প্রতিক সময়ে আমরা এমন অনেক বিজ্ঞ, প্রাজ্ঞ, প্রবীণ ও প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরামকে চিরদিনের জন্য হারিয়েছি। এসকল কীর্তিমান ওলামা-মশায়েখের ঈমানদীপ্ত জীবনধারা আলোকিত ব্যক্তিত্ব ও সমাজ গঠনে প্রেরণা সঞ্চার করে।নাস্তিক্যবাদ সহ সকল বাতিল অপশক্তির বিরুদ্ধে তাঁদের আপসহীন ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. শায়খুল হাদীস, মরহুম আমীরে হেফাজত আল্লামা জুনাইদ বাবুনগরী রহ., মুফতিয়ে আযম আল্লামা আব্দুস সালাম চাটগামী রহ., পোকখালী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোখতার আহমদ রহ চাকমারকুল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইয়াকুব রহ. স্মরণে ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে স্হানীয় কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আলোচনা সভা ও দু’আ মাহফিলে বক্তারা একথা বলেন,
প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাটহাজারী মাদ্রাসার সাবেক কেরাত বিভাগীয় প্রধান, কক্সবাজার জেলা পরিষদ সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল আলম,কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, কাউয়ারখোপ উচ্চবিদ্যালয়ের সভাপতি সমাজসেবক ওসমান সরওয়ার মামুন, মাওলানা কারী জহিরুল হক, মাওলানা মুফতি কামাল হোসাইন, মুহতামিম মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, মুহতামিম মাওলানা হাফেজ শামসুল হক, মুহতামিম মাওলানা আমিনুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, মাওলানা এজাজুল করিম শফি মাওলানা শহীদুল্লাহ, মাসিক সাহিত্যকলির নির্বাহি সম্পাদক মাওলানা অলি আরজু, মাওলানা আব্দুসসালাম, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মহিউদ্দিন, মাওলানা ছৈয়দ উল্লাহ ফারুকী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা হানিফ মাহমুদ, মাওলানা রাশেদ হাসান আশরাফী, স্বাগতিক বক্তব্য রাখেন, মাওলানা সাইফুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তারেক জমিল মাহমুদ।
মরহুম ওলামায়েকেরামের রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।













