সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

0
6

 

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে লাশটি উদ্ধার করে লাইফগার্ড কর্মীরা।

বীচকর্মী মাহবুব আলাম জানান, বেলা ১টার দিকে সমুদ্রের পানিতে লাশের মতো কিছু একটু ভাসতে দেখে। কর্মরত লাইফগার্ড কর্মীরা সাঁতার কেটে গিয়ে দেখে, এটি একজনের লাশ। পরে উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান জানান, জুমার নামাজের আগ মূহূর্তে একটি লাশের খবর পেয়েছেন। তবে এখনো ঘটনার কারণ ও লাশের পরিচয় পাওয়া যায়নি।

আগেনির্বাচিত হলে শাসক নয় সেবক হিসেবে থাকবো: নুরুল কবির হেলাল
পরেচাকমারকুল ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে সমাজসেবক-তরুন শিল্পপতি নুরুল আলম