চাকমারকুল ইউপি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে সমাজসেবক-তরুন শিল্পপতি নুরুল আলম

0
12

 

নিজস্ব প্রতিবেদকঃ

আসন্ন ইউপি নির্বাচনে রামুর চাকমারকুল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও তরুন শিল্পপতি এন আলম গ্রুপের চেয়ারম্যান এইচ এম নুরুল আলম জনপ্রিয়তায় শীর্ষে। ছোট বড় সকলের মুখে মুখে তার নাম সর্বাধিক আলোচনায়।
সমাজসেবক ও তরুন শিল্পপতি এন আলম গ্রুপের চেয়ারম্যান এইচ এম নুরুল আলমকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দেখতে চান  চাকমারকুলের সাধারণ মানুষ। তিনি এলাকার মানুষের নিবেদিত প্রাণ ও আস্থার প্রতীক । চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন।  প্রতিনিয়ত উঠান বৈঠক, মতবিনিময় সভাসহ নানাভাবে জনগনের সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি।  প্রতিটি এলাকায় তার পোস্টার, ফেস্টুন, ব্যানার শোভা পাচ্ছে।
এইচ এম নুরুল আলম মানবসেবার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি এলাকায় একজন ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত। তিনি তার এলাকায় দলীয় লোকজন ছাড়াও শিক্ষক, ছাত্র, যুবক, আলেম, ব্যবসায়ী, সুশীল সমাজ, হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়, সাধারণ মানুষসহ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি বর্ণ বৈষম্য না রেখে সকল প্রকার মানুষের জন্য কাজ করে থাকেন । কেউ তার কাছ থেকে বিমুখ হয়ে যায় না। নিজের সামর্থ অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে দাড়িয়েছেন।

তিনি জনসেবায় দীর্ঘদিন ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন। করোনা দূর্যোগকালীন সময়ে প্রতিটি এলাকায় কর্মহীন ও অসহায় মাঝে তার  অব্যাহত ত্রান সহযোগীতা লোকের মুখে মুখে। তিনি এলাকার উন্নয়নকে অধিকতর তরান্বিত করতে  এন আলম ফাউন্ডেশন গঠন করেছেন। যার মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের নানা সমস্যা চিহ্নিত করে  নিঃশর্তভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন।

তিনি এলাকার ছেলে মেয়েদের সুশিক্ষার কথা মাথায় রেখে  এলাকায়  শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার নেতৃত্বে আরো একাধিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মানের প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ-মাদ্রাসায় সহযোগীতাসহ অবকাঠামো উন্নয়ন কর্মকান্ডের ফলে আগামী চাকমারকুল ইউপি নির্বাচনে তিনি  খুব সহজেই বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে মনে করেন এলাকার  জনগণ।

সমাজসেবক ও তরুন শিল্পপতি এন আলম গ্রুপের চেয়ারম্যান এইচ এম নুরুল আলম বলেন, মাদক মুক্ত নেশা মুক্ত, দূর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করাই আমার লক্ষ্য। রাজনীতি আমার নেশা- পেশা না, তাই মানুষের জন্য কাজ করতে চাই মানুষের ভালবাসা অর্জন করতে চাই। আমাকে আপনাদের পাশে থাকার জায়গা দিলে, সারা জীবন মানুষের পাশে থেকে গণ মানুষের জন্য কাজ করব। চাকমারকুলকে আমি একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশের মাননীয় প্রধান-মন্ত্রীর রুপকল্প ২০৪১ বাস্তবায়ন করার জন্য নিরলস ভাবে কাজ করে যাব। আমি কথায় নয় কাজে বিশ্বাসী হতে চাই।

উল্লেখ্য যে এইচ এম নুরুল আলম ব্যক্তিগত জীবনে বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনের সাথে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার চেম্বার অফ কমার্স এর পরিচালক হিসাবে দায়িত্বরত আছেন। এছাড়া জাতীয়ভাবেও বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনে সুনামের সহিত দায়িত্বপালন ও কর্ম পরিকল্পনা প্রণয়ন করে যাচ্ছেন।

আগেসৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পরে১ লাখ ২৫ হাজার ইয়াবাসহ রামু চাকমারকুলের তোফায়েল আটক