
প্রেস বিজ্ঞপ্তি:
দীর্ঘদিন পর উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের কাউন্সিল।
সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাবু তপন মল্লিক,সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাবু স্বদীপ শর্মা। বাবু সুমন চক্রবর্তী পাইলটকে ১নং সিনিয়র সহ-সভাপতি ও বাবু মিঠুন দেবনাথকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
সভাপতি পদে ০৬জন প্রার্থী যথাক্রমে বাবু তপন মল্লিক, বাবু প্রকাশ সিকদার, বাবু সুজন শর্মা, বাবু সুমন চক্রবর্তী পাইলট, ডাঃ উল্লাস ধর, ডাঃ বিদেশ শর্মা,পরে ০৬ জন প্রার্থীর সম্মতিতে বাবু তপন মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়।
সাধারন সম্পাদক পদে ০৯ জন প্রার্থী ছিলেন, ০৯ জনের মধ্যে ০৭ জন প্রার্থী স্বদীপ শর্মাকে সমর্থন করলেও বাবু সুজন চক্রবর্তী নির্বাচনের পথ বেছে নিলে উপস্থিত ১০৬ জন কাউন্সিলর থেকে ভোট গ্রহন করা হয়। ভোটে বাবু সুজন চক্রবর্তী ৪৮ ভোট পায় এবং বাবু স্বদীপ শর্মা ৫৮ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
কাউন্সিল অধিবেশনের দায়িত্ব পালন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, উজ্জ্বল কর, বিপুল সেন, স্বপন পাল (নাজির), যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, সরূপম পাল পাঞ্জু, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ,রামুু কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রতন মল্লিক, সাধারন সম্পাদক চন্দন দাশ গুপ্ত, জেলা সৎসঙ্গ পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক সুশান্ত পাল বাচ্চু।
কাউন্সিল পরিচালনার সম্মানিত সভাপতি রতন দাশ উপস্থিত সকলের সামনে
বাবু তপন মল্লিক কে সভাপতি,
বাবু সুমন চক্রবর্তী পাইলটকে ১নং সিনিয়র সহ-সভাপতি ও
বাবু স্বদীপ শর্মাকে সাধারন সম্পাদক এবং জেলা নেতৃবৃন্দের বিশেষ অনুরোধে বাবু মিঠুন দেবনাথকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন এবং কাউন্সিল অধিবেশন সমাপ্তি ঘোষণা করেন।













