চকরিয়ায় কৃষক লীগ নেতাকে গুলি করে হত্যা

0
4
নিজস্ব প্রতিবেদকঃ
চকরিয়ায় রাতের আধারে বাড়ির উঠানেই ফাঁসিয়াখালী কৃষকলীগের সাধারন সম্পাদক ও চিত্রশিল্পী সরওয়ার কামালকে গুলি করে হত্যা করছে দৃর্বৃত্তরা।
সোমবার ভোরে ফাসিয়াখালি ৯ নং ওয়ার্ডের ঘোনারপাড়ার থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চিত্রশিল্পী একই এলাকার ছৈয়দ নূর সিকদারের ছেলে।
৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মহিউদ্দিন বলেন, রাত তিনটার দিকে সরওয়ার আমাকে কল করে । তার কল পেয়ে আমি তার বাড়িতে গিয়ে দেখতে পাই তিনি গুলিবিদ্ধ অবস্থায় উঠোনে পড়ে রয়েছে। তিনি আরো বলেন, ওই সময় তার স্ত্রী বাড়ি ছিল না। পরে নিহতের চাচাত শালা ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পারি সরওয়ার তাদের অনেককেই কল করেছে। এরমধ্যে তার শালা বাসার দরজা খুললে দূর্বৃত্তরা তাকেও ডাক দেয়। কিন্তু সাদেক ভয়ে ঘর থেকে বের হয়নি। দূরবৃত্তরা ৪/৫ জন ছিল। অন্ধকারচ্ছন্ন থাকায় তাদেরকে কেউ চিনতে পারেনি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সরওয়ারের মৃতদেহ উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এঘটনা কে বা কারা জড়িত , কি কারণে এঘটনা ঘটেছে তা জানতে এবং ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
আগেমেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্কুলছাত্র নিহত
পরেউৎসবমুখর পরিবেশে জেলার ২ পৌরসভা ও ১৪ ইউপির ভোট গ্রহণ চলছে