
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার দুই পৌরসভা এবং ১৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। চরিকয়া এবং মহেশখালী পৌরসভার সাথে চার উপজেলার এ ১৪টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয় রোববার সকাল ৮টায়।
জেলা নির্বাচন অফিসারের তথ্য মতে, মহেশখালী পৌরসভায় ভোটার সংখ্যা ১৯,৪৮৪ এবং চকরিয়া পৌর ৪৮,৭২৪ জন। মহেশখালীতে ১০টি ভোটকেন্দ্রে বুথ সংখ্যা ৫৯টি এবং চকরিয়া পৌরসভায় ১৮টি ভোটকেন্দ্রে ১৩৯টি।
২ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ প্রার্থী। সংরক্ষিত নারী সদস্য ২৫ এবং পুরুষ কাউন্সিলর পদে ৭৬ জন।
অপরদিকে পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফ- চার উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১১ হাজার ২৩৪জন। পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ১৯৫ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৫১ হাজার ১২ জন। চা উপজেলাী ১৪০টি ভোটকেন্দ্রে ৭৮০টি স্থায়ী এবং ১১৩টি বুথ নির্ধারণ করা হয়েছে।
১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯২ প্রার্থী রয়েছেন। সংরক্ষিত নারী সদস্য পদে ১৯৯ এবং পুরুষ মেম্বার পদপ্রার্থী হিসেবে ৭৭৫
জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২ পৌরসভা ও ১৪ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ৩৩ জন। তাদের ১১ জন বহিষ্কৃত।













