
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল নির্মমভাবে খুন হওয়া নুরুল হুদা হত্যাকান্ডের বিচার দাবি করে বক্তারা বলেছেন, একজন সম্ভবনাময় তরুনকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সমাজে অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কিন্তু এ ঘৃণ্য হত্যাকান্ডে নিরাপরাধ কাউকে যেন আসামী করা না হয়, সেদিকে সজাগ রাখতে হবে। এতে মামলা দুর্বল হয়ে প্রকৃত অপরাধীরা রেহাই পাওয়ার সম্ভবনা তৈরি হয়।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তিনটায় উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদ কার্যালয় সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেছেন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, কারো প্ররোচনায় কিংবা লোভে পড়ে নিরাপরাধ কাউকে আসামী করলে সাধারণ মানুষ বাদীর বিচার চাওয়া সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলবে। তাই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আরো বলেন, হত্যাকান্ডের নানা রকম গল্প সাজিয়ে কেউ যেন তদন্তে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেটি খেয়াল রাখতে হবে। ঘৃণ্য হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখন খুরুশকুল বাসির একমাত্র দাবী।
এতে বক্তব্য রাখনে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ রিয়াদ, সাবেক ছাত্রনেতা এম মোনাফ সিকদার, কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী তামজিদ পাশা, সাজ্জাদ হোসাইন শুভ, রমজান আলী জিতু, খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফখর উদ্দিন সিকদার, চৌফলদন্ডী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মনজুর আলম, খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ভারুয়াখালী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদকক জিয়াবুল হক জিমন, তেতৈয়া আলিম মাদ্রাসা সভাপতি আয়ুব আলী খান, পিএমখালী ইউনিয়র ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন টিপু, হেলাল সিকদার, ফয়সাল উদ্দীনের মা ও সেজ ভাই বোরহান উদ্দিন।
এসময় শত শত এলাকার মানুষ উপস্থিত ছিলেন।













