সমতা রামু উপজেলা শাখার মিলন মেলা ও শপথ অনুষ্ঠান সম্পন্ন

0
5

 

আবুল কাশেম/এইচ,এম,বদিউর রহমান বদি, রামু 
“আমাদের অঙ্গীকার সমতা হবে মানবতার”
এই স্লোগানকে সাথে নিয়ে মানবতার কল্যাণে গঠিত হয়েছে বাংলাদেশ রামু উপজেলা সমতা ঐক্য পরিষদ। ২৪সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ে সমতা রামু উপজেলা শাখার মিলন মেলা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সমতা রামু উপজেলা শাখার সভাপতি মোঃ মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমতা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ দিদার হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান রামু শাখার সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত রিমন।
প্রধান আলোচক ছিলেন সমতা কক্সবাজার জেলা সভাপতি এস এম আলমগীর ওয়াহিদ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ বাংলাদেশীদের ঐক্য ও দেশবিদেশে মানব সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। ২০২০ সালের অক্টোবর মাসে মালয়েশিয়ায় ২২সদস্য নিয়ে সমতা নামের সংগঠনটি গঠিত হয় । বর্তমানে বাংলাদেশ সমতা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখার কার্যক্রম অস্থায়ীভাবে মালয়েশিয়া থেকেই পরিচালিত হয়ে আসছে। তারা বলেন, ভবিষ্যতে সংগঠনটি সম্পূর্ণ সরকারি নীতিমালা মেনে দেশের যেকোনো স্থানে কেন্দ্রীয় কার্যনির্বাহী শাখা স্থাপন করবেন। যার লক্ষ্য সার্বক্ষনিক বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড ও গরীব-দুস্থদের সাধ্যমত পাশে থাকা। এসময় বক্তারা বাংলাদেশ সমতা ঐক্য পরিষদ” সম্পুর্ণ অরাজনৈতিক সংগঠন হিসেবে সবার অংশ গ্রহণও উন্মুক্ত থাকবে বলে জানান।

সমতা রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল ইলাম তাহের, উখিয়া উপজেলা সভাপতি ডাক্তার রফিক মাহমুদ সিনহা, সাধারণ সম্পাদক তৌসিফ চৌধুরী প্রমূখ।

আগেউখিয়ায় পাহাড়ের মাটি পাচারকালে ডাম্পার সহ আটক ১
পরেবিএনপির জন্ম হয়েছে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য: লুৎফুর রহমান কাজল