টেকনাফের পাহাড়ি ছড়ায় মিলল মরা হাতি

0
7

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফ উপজেলায় পাহাড়ি ছড়ায় একটি মরা হাতি পাওয়া গেছে।

শনিবার সকালে বনবিভাগের কর্মকর্তারা জাদিমুড়া শালবাগান (রোহিঙ্গা ক্যাম্প-২৬) গহীন পাহাড়ের ছড়া থেকে ওই মৃত হাতিটি উদ্ধার করে। সেটি মাটিতে পুঁতে ফেলার প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে টহল রত এপিবিএন পুলিশ মৃত হাতি দেখতে পায়। এরপর টেকনাফ বন বিভাগকে খবর দেয়। তবে মৃত হাতির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে টেকনাফ সহকারী বন সংরক্ষণ (এসিএফ) ও রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান  জানান, শালবাগান পাহাড়ে  হাতির মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরে ময়নাতদন্ত শেষে হাতির মৃত্যুর কারণ জানা যাবে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী  বলেন, টেকনাফে হাতির অভয়ারণ্যে রোহিঙ্গারা বসবাস করছে। সে কারণে প্রতিনিয়ত আক্রমণে শিকার হচ্ছে হাতি। তবে হাতি মৃত্যুর আসল রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হক।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ও একই স্থানে আরেকটি হাতি মারা যায়।

আগেকক্সবাজারে হোটেলে তরুণীকে হত্যা: প্রধান আসামি গ্রেফতার
পরেস্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার আসছেন ২৮ সেপ্টেম্বর