
মোহাম্মদ খোরশেদ হেলালি:
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর পরিচালিত কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যেদিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এ উপলক্ষে দুপুর ২.০০ ঘটিকায় নিবাসী শিশুদের অংশগ্রহণে পবিত্র কোরআনখানি অনুষ্ঠিত হয়। অতপর বিকাল ৩.০০ ঘটিকায় কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সভাপতিত্বে ও লাইফস্কিল ট্রেইনার কাম জব প্লেসমেন্ট অফিসার ক্যনু মং মারমা এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ শাহজাহান আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজবাগ জামে মসজিদের খতিব মো: ইকবাল হোসাইন । অনুষ্ঠানের শুরুতে আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্র্ষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ দীর্ঘায়ু জীবন কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সাদামাটা ও বহুগুণে গুণান্বিত একজন মানুষ। বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ এখন বিশে^ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১২ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মাদার অব হিউমিনিটি খেতাব অর্জন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শকে বুকে লালন করে দেশের জন্য সেবায় ব্রতী হওয়ার আহবান জানান অনুষ্ঠানের সভাপতি। আলোচনা সভা শেষে নিবাসীদের পরিবেশিত মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলেই বিমুগ্ধচিত্তে উপভোগ করেন। অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথি নিবাসী শিশুদের নিয়ে ১২ পাউন্ড ওজনের কেক কাটেন এবং শিশুদের খাওয়ান। এ সময় শিশুদের কন্ঠে কলরব ওঠে- “জন্মদিন, শুভ জন্মদিন, প্রধানমন্ত্রী তোমার













