টেকনাফে ৩ কেজি আইসসহ যুবক আটক

0
4

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফে তিন কেজি ক্রিস্টেল মেথ বা আইসসহ এক যুবককে আটক করেছে র‍্যাব। শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার শাপলা চত্বর থেকে তাকে আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটক যুবকের নাম-পরিচয় জানা যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩ কেজি আইসসহ এক যুবককে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা শেষ তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

আগেরোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আটক ১
পরেঈদগাঁওতে নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধার মরদেহ