
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন চাকমারকুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করতে যাচ্ছেন এন আলম গ্রুপের চেয়ারম্যান তরুন শিল্পপতি এইচ এম নুরুল আলম।
তিনি নির্বাচিত হলে জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, মৃত্যু সনদ, জাতীয়তা সনদ এর জন্য কোন রকম ফি চাকমারকুল ইউনিয়নবাসীদের দিতে হবে না এবং ওই সব খাতের জন্য সরকারে রাজস্বখাতের টাকা তিনি নিজ অর্থব্যয়ে আদায় করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি এলাকার কাঙ্খিত উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি এলাকার বেকার যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ নানা বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ চাকমারকুলের মানুষ বহুমুখী সমস্যায় জর্জরিত। বিশেষ করে বিচার ব্যবস্থা সম্পুর্ণ ভেঙ্গে পড়েছে। এলাকায় দু’পক্ষের মাঝে কোন বিবাদ সৃষ্টি হলে বর্তমান চেয়ারম্যান সাহেব তা নিস্পত্তি প্রদানে সম্পূর্ন ব্যর্থ হয়েছেন। যার কারনে এলাকার মানুষকে থানা কোর্টের শরণাপন্ন হতে হয়ে সর্বশান্ত হতে হচ্ছে।
তিনি সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতকালে নানা বিষয়ে নিজের মতামত উপস্থাপন করেন।
তিনি চাকমারকুলের জনগনের সেবায় দীর্ঘদিন ধরে নিজেকে নিয়োজিত রেখেছেন। করোনা দূর্যোগকালীন সময়ে প্রতিটি এলাকায় কর্মহীন ও অসহায়দের মাঝে তার অব্যাহত ত্রান সহযোগীতা দিয়ে গেছেন। তিনি এলাকার উন্নয়নকে অধিকতর তরান্বিত করতে এন আলম ফাউন্ডেশন গঠন করেছেন। যার মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের নানা সমস্যা চিহ্নিত করে নিঃশর্তভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন।
তিনি এলাকার ছেলে মেয়েদের সুশিক্ষার কথা মাথায় রেখে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার নেতৃত্বে আরো একাধিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মানের প্রক্রিয়া চলমান রয়েছে।
এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ-মাদ্রাসায় সহযোগীতাসহ অবকাঠামো উন্নয়ন কর্মকান্ডের ফলে এলাকার মানুষ তাকে মূল্যায়ন করবেন বলে আশা প্রকাশ করেছেন এবং আগামী চাকমারকুল ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন বলেও মনে প্রানে বিশ্বাস করেন।
সমাজসেবক ও তরুন শিল্পপতি এন আলম গ্রুপের চেয়ারম্যান এইচ এম নুরুল আলম আরো বলেন, মাদক মুক্ত নেশা মুক্ত, দূর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করাই আমার লক্ষ্য। রাজনীতি আমার নেশা- পেশা না, তাই মানুষের জন্য কাজ করতে চাই মানুষের ভালবাসা অর্জন করতে চাই। সুযোগ দিলে সারা জীবন মানুষের পাশে থেকে গণ মানুষের জন্য কাজ করব। চাকমারকুলকে আমি একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বাংলাদেশের মাননীয় প্রধান-মন্ত্রীর রুপকল্প ২০৪১ বাস্তবায়ন করার জন্য নিরলস ভাবে কাজ করে যাব। আমি কথায় নয় কাজে বিশ্বাসী হতে চাই।
সরজমিনে ও প্রাপ্তঅনুসন্ধানে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে রামুর চাকমারকুল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও তরুন শিল্পপতি এন আলম গ্রুপের চেয়ারম্যান এইচ এম নুরুল আলম জনপ্রিয়তায় শীর্ষে। ছোট বড় সকলের মুখে মুখে তার নাম সর্বাধিক আলোচনায়।
সমাজসেবক ও তরুন শিল্পপতি এন আলম গ্রুপের চেয়ারম্যান এইচ এম নুরুল আলমকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দেখতে চান চাকমারকুলের সাধারণ মানুষ। তিনি এলাকার মানুষের নিবেদিত প্রাণ ও আস্থার প্রতীক । চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি দীর্ঘদিন ধরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন। প্রতিনিয়ত উঠান বৈঠক, মতবিনিময় সভাসহ নানাভাবে জনগনের সাথে সম্পৃক্ত রয়েছেন তিনি। প্রতিটি এলাকায় তার পোস্টার, ফেস্টুন, ব্যানার শোভা পাচ্ছে।
এইচ এম নুরুল আলম এলাকায় একজন ক্লিন ইমেজের মানুষ হিসেবে পরিচিত। তিনি তার এলাকায় দলীয় লোকজন ছাড়াও শিক্ষক, ছাত্র, যুবক, আলেম, ব্যবসায়ী, সুশীল সমাজ, হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়, সাধারণ মানুষসহ সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। তিনি বর্ণ বৈষম্য না রেখে সকল প্রকার মানুষের জন্য কাজ করে থাকেন । কেউ তার কাছ থেকে বিমুখ হয়ে যায় না। নিজের সামর্থ অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে দাড়িয়েছেন। জনমত জরিপেও তিনি শীর্ষস্থানে রয়েছেন।
উল্লেখ্য যে এইচ এম নুরুল আলম চাকমারকুলের সম্ভ্রান্ত সিকদার পরিবারের সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনের সাথে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার চেম্বার অফ কমার্স এর পরিচালক হিসাবে দায়িত্বরত আছেন। এছাড়া জাতীয়ভাবেও বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনে সুনামের সহিত দায়িত্বপালন ও কর্ম পরিকল্পনা প্রণয়ন করে যাচ্ছেন।













