সেন্টমার্টিনে ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ

0
5

টেকনাফ প্রতিনিধিঃ

সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে সেন্টমার্টিনের অদূরে সমুদ্রে থেকে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. এম তারেক আহমেদের নেতৃত্বে ছেড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা বাংলাদেশ জল সীমানায় প্রবেশ করতে দেখা যায় এবং নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে নৌকাটিকে ধাওয়া করলে নৌকায় থাকা ইয়াবা পাচারকারীরা হলুদ রংয়ের দুইটি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে নৌকাটি নিয়ে দ্রুত মায়ানমার জল সীমানায় প্রবেশ করে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, ‘সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে দুই বস্তা থেকে ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’ নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আগেমাদকসহ শাহরুখের ছেলে আরিয়ান আটক
পরেটাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না: কাদের