কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাকের বিরোদ্ধে বিক্ষুদ্ধ জনতার মিছিল

0
5

রামু প্রতিনিধিঃ

রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতিকে হেনস্হার প্রতিবাদে স্হানীয় জনতা বিক্ষোভ মিছিল করেছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে গত ৩ অক্টোবর রবিবার রাত সাড়ে ৮ টায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল ইসলাম নাহিদ স্হানীয় চেরাংঘাটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন।
এসময় কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদের নেতৃত্বে ৩০/৩৫ জনের সংঘবদ্ধ দল সেখানে উপস্হিত হয়ে  নুরুল ইসলাম
নাহিদকে শারিরীক ভাবে হেনস্হা করলে
নাহিদ অজ্ঞান হয়ে পড়ে।
পরে স্হানীয় জনতা মুমুর্ষাবস্হায তাকে হাসপাতালে নিয়ে যায়।  জ্ঞান ফিরলে নুরুল ইসলাম নাহিদকে সাথে নিয়ে  এলাকার শত শত মানুষ চেয়ারম্যান মোস্তাক আহমদের বিরোদ্ধে জন্ম নিবন্ধন, বয়স্কভাতা,বিধবা ভাতা ও
বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে।
মিছিলটি পুর্ব কাউয়ারখোপ, ভিলেজার পাড়া, কাউয়ারখোপ বাজার প্রদক্ষিন শেষে চেরাংঘাটায় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন দীর্ঘ ৫ টি বছর চেয়ারম্যান মোস্তাক আহমদ ক্ষমতার চেয়ারে বসে ব্যাপক অনিয়ম চালিয়ে আসছেন এলাকার মানুষ সবই সহ্য করেছে।
কিন্তু তিনি নিজ গ্রাম ছেড়ে আমাদের এলাকায় এসে আমাদের গ্রামের ছেলে নাহিদকে হেনস্হার সাহস পেলো কোথায়?
তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন আগামীতে বহিরাগতকেও পুনঃ এহেন দুঃসাহস দেখালে সমুচিৎ জবাব দেয়া হবে।
বক্তব্যে রাখেন রামু উপজেলা যুবলীগের সহসভপতি ওসমান গনি, সমাজ সেবক জাফর আলম, নুরুল ইষলাম নাহিদ, ছাত্রলীগনেতা মোঃ নোমান, হাসান তালুকদার প্রমুখ।

উক্ত ঘটনায় ৪ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ বাদী হয়ে রামু থানায় এজাহার দায়ের করেছে।

আগেটাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না: কাদের
পরেবিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন