আজ মহাসপ্তমী, পূজা শেষে মায়ের পায়ে অঞ্জলি

0
4
এম.এ আজিজ রাসেল:
উৎসবপ্রিয় সনাতন বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা মেতে উঠেছে পূজার আনন্দে। মণ্ডপে মণ্ডপে মন্ত্রের ধ্বনিতে যেন উচ্চারিত হচ্ছে বাঙালি হিন্দুর হৃদয়তন্ত্রীতে বাঁধভাঙা আনন্দের জোয়ার। সেই জোয়ারে ভেসে দুর্গোৎসবের ষষ্ঠী পেরিয়ে আজ সপ্তমী। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল থেকেই শুরু হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা।
শুরুতেই বিশেষ রীতি মেনে স্নান করানো হয় মা দুর্গাকে। এসময় দেবী দুর্গার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান সেরে, বস্ত্র ও নানা উপচারে মায়ের পূজা অনুষ্ঠিত হয়।
এরপর ত্রিনয়না দেবীর তৃতীয় চক্ষুদান করা হয়। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়।
এরপর এবারের পূজার প্রথম অঞ্জলি। উপোস রেখে মায়ের পায়ে ফুলের অঞ্জলি দিয়ে চরণামৃত পান করে দিনের শুরু করবেন ভক্তরা। প্রতিবারের ন্যায় এবারো প্রস্তুত করা হয়েছে মহামায়া দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশসহ বিভিন্ন দেব—দেবীর প্রতিমা। বাহারি সব রঙ দিয়ে সাজানো হয়েছে এসব প্রতিমা। রঙ—বেরঙের আলোকসজ্জা আর নানা রঙের ডিজাইনের কাঠামো দিয়ে সাজানো হয়েছে পুরো পূজাঙ্গণ।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. রনজিত দাশ বলেন, জেলায় উৎসবমুখর পরিবেশে আগামী ১১ অক্টোবর থেকে ৩০৪টি মণ্ডপে শুরু হয়েছে বাঙালি সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। তাঁরমধ্যে ১৪৯টি প্রতিমা ও ১৫৫টি ঘট পূজা হবে। ১৫ অক্টোবর শুক্রবার সৈকতে বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বৃহৎ এই উৎসব শেষ হবে। বিজয়া দশমীর অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. হেলালুদ্দীন আহমদ, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আগেসিনহা হত্যা: পাঁচ দফায় ৩৫ সাক্ষীর জেরা সম্পন্ন
পরেখরুলিয়ার গণি বৈরাগী সোয়া ৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার