খরুলিয়ার গণি বৈরাগী সোয়া ৯ হাজার ইয়াবাসহ গ্রেফতার

0
6
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-টেকনাফ সড়কের শীলখালী এলাকার অস্থায়ী চেকপোস্টে তল্লাশি ফাঁড়ির বিজিবি সদস্যরা ৯ হাজার ৩শ ৭৫ পিস ইয়াবাসহ ওসমান গণি প্রকাশ গণি বৈরাগী নামের এক ইয়াবা ব্যবসায়ী ও হত্যা মামলার পালাতক আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ইয়াবা ব্যবসায়ী সদরের খরুলিয়া বাজার পাড়া এলাকার ইউসুফ আলীর পুত্র। তার পুরো পরিবার মাদক কারবারে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিজিবি সুত্র জানায়, মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শিলখালী মেরিন ড্রাইভের অস্থায়ী চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী নীল দরিয়া পরিবহন তল্লাশীকালীন একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় নামিয়ে হাতে থাকা কবুতরের খাঁচায় অভিনব কায়দায় ফিটিং করা ২৮ লক্ষ ১২হাজার ৫শ টাকার ইয়াবাসহ গ্রেফতার করে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে
আগেআজ মহাসপ্তমী, পূজা শেষে মায়ের পায়ে অঞ্জলি
পরেকক্সবাজারে ২১ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা পেলেন যারা