রামু উপজেলা আওয়ামী লীগ নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে

0
13

নিজস্ব প্রতিবেদকঃ

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিনের সাথে মতবিনিময় করছেন রামু উপজেলা থেকে নৌকা প্রতীক প্রাপ্ত ৬ জন প্রার্থী ।

১৩ অক্টোবর বুধবার  রামু আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শামসুল আলম মন্ডলের নেতৃত্বে মতবিনিময় অনুষ্ঠানে নৌকা প্রতিক প্রাপ্তদের মধ্যে উপস্থিত ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়নের জনাব নুরুল হক চৌধুরী, রাজারকুল ইউনিয়নের সরওয়ার কামাল সোহেল, জোয়ানিয়ানালা
ইউনিয়নের কামাল সামশুদ্দীন আহমেদ প্রিন্স, গরজনিয়া ইউনিয়নের মুজিবুর রহমান, ঈদগড় ইউনিয়নের নুরুল আলম ও দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের খোদেসতা বেগম রীনা।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য বাবু সুজন শর্মার সন্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সুচনা বক্তব্য প্রদান করেন ব্যারিষ্টার মিজান সাঈদ, বক্তব্য রাখেন কক্সবাজার সমিতি ঢাকার সাধারণ সম্পাদক জনাব খোরশেদ আলম।

কাকরাইলের জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরে অনুষ্ঠিত মতবিনিময়ে শামসুল আলম মন্ডল রামুতে নৌকার জিতানোর জন্য রাত দিন পরিশ্রম করে যাবেন বলে অংগীকার করেন। সেজন্য সিনিয়র সচিব জনাব হেলাল উদ্দিনের সুদৃষ্টি কামনা করেন।

সিনিয়র সচিব জনাব হেলাল উদ্দিন তার বক্তব্যের শুরুতে নৌকা প্রতীক প্রাপ্ত প্রার্থীদের অভিনন্দন জানান। কক্সবাজারের অভুতপূর্ব উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে নৌকা প্রতীক জয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।

আগেকুমিল্লায় বিজিবি মোতায়েন, অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ
পরেনাইক্ষ্যংছড়িতে ৯ হাজার ৪’শ পিচ ইয়াবাসহ নারী আটক